April 20, 2026, 1:32 am

কেশবপুরে চোরাই ইজিবাইকসহ ৩ যুবক গ্রেফতার

শামীম আখতার, বিভাগীয় প্রধান (খুলনা) কেশবপুরে চোরাই ইজিবাইকসহ ৩ যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার রাতে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এর সামনে কনক এন্টারপ্রাইজ থেকে ওই চোরদের গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, পার্শবর্তী সাতক্ষীরা জেলার দেবহাটা থানা এলাকা থেকে রেজিঃ নম্বর ৪৯৭ নাম্বারের ইজিবাইকটি ৩ যুবক চুরি করে নিয়ে এসে কেশবপুর পৌরশহরের কনক এন্টারপ্রাইজের মালিক এখলাছুর রহমান কনকের কাছে অল্প দামে ইজিবাইকটি বিক্রি করতে চাইলে সন্দেহজনক হওয়ায় গোপনে কেশবপুর থানা পুলিশকে অবহিত করেন। তাৎক্ষনিক ভাবে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দীনের নির্দেশনায় থানার উপ-পুলিশ পরিদর্শক হাসান মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে ইজিবাইক চোরেরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ইজিবাইক ফেলে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময় পুলিশ তাদের পিছনে ধাওয়া করে ও স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার বাটকেখালী গ্রামের শরিফুল ইসলামের ছেলে আবির হাসান শুভ (২০), আকবার আলী সরদারের ছেলে আলাউদ্দীন সরদার (১৯) ও একই গ্রামের সাইফুল ইসলামের ছেলে ফয়সাল হোসেন ফারহান (১৯) ।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দীন বলেন, চোরাই ইজিবাইকসহ ৩ যুবককে গ্রেফতার করা হয়। দেবহাটা থানায় ইজিবাইক চুরির মামলা হওয়ায় শনিবার রাতেই দেবহাটা থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট জিডিমুলে ইজিবাইকসহ ৩ চোরকে হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা