October 1, 2026, 9:12 pm

স্বামীর সঙ্গে ঘোরায় তরুণীকে অপহরণ, গণধর্ষণের অভিযোগ; গ্রেপ্তার ৬

ভারতের কেরালার ত্রিসুরে স্বামীর সঙ্গে ঘোরাফেরা করায় এক তরুণীকে অপহরণ ও গণধর্ষণের অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারীর স্বামীকে মারধর এবং তরুণীকে ধর্ষণের অভিযোগে পাঁচজনসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, গত মাসে ওই তরুণী তার বিবাহিত পুরুষ বন্ধুর সঙ্গে ঘুরতে যান। পরে তারা একটি হোটেলে অবস্থান করলে পাঁচ ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে সেখানে হাজির হন। তারা ওই তরুণী ও তার সঙ্গীকে বেঁধে পৃথক গাড়িতে তুলে নিয়ে যায়।

অভিযোগ অনুযায়ী, তরুণীর সঙ্গীকে একটি গাড়িতে নিয়ে মারধর করা হয়। পরে তাকে তামিলনাড়ুর একটি হাসপাতালের বাইরে ফেলে যায় অভিযুক্তরা। মারধরের ঘটনায় তার হাত ও পা ভেঙে গেছে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, তরুণীকে অপর একটি গাড়িতে করে নিয়ে যায় অভিযুক্তদের দুজন। সেখানে তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

পুলিশের তদন্তে জানা গেছে, ওই ব্যক্তির স্ত্রী তার স্বামীর ফোনের অবস্থান শনাক্ত করে তার গতিবিধি জানতে পারেন। পরে তিনি অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করে স্বামীর সঙ্গে ওই তরুণীর অবস্থান সম্পর্কে তথ্য দেন এবং তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করতে বলেন। স্বামীর সঙ্গে তরুণীর ঘোরাফেরাকে কেন্দ্র করে ক্ষোভ থেকেই তিনি এ ঘটনায় জড়িত হন বলে তদন্তে উঠে এসেছে।

এ ঘটনায় অভিযুক্ত পাঁচজনের পাশাপাশি ওই ব্যক্তির স্ত্রীকেও গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

সূত্র: এনডিটিভি

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা