August 16, 2026, 9:09 am

প্রধানমন্ত্রী কিশোরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করেছেন

প্রধানমন্ত্রী কিশোরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করেছেন

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুরাতন ব্রহ্মপুত্র নদের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে এই কর্মসূচির মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্থানীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি মৎস্য দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন এবং পাকুন্দিয়াবাসীর দীর্ঘদিনের দাবি মুনিয়ারিকান্দি ও গফরগাঁওয়ের দত্তেরবাজার সেতু নির্মাণে প্রকল্প নেওয়ার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান, অ্যাডভোকেট জালাল উদ্দিনসহ অন্যান্য পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মৎস্য পোনা অবমুক্তকরণ কর্মসূচির মাধ্যমে পুরাতন ব্রহ্মপুত্র নদের জলাশয়ে দেশি মাছের উৎপাদন বৃদ্ধি এবং স্থানীয় জনগণের মৎস্য সম্পদে সম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা