তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন আজ বুধবার বিশ্ব যুব দিবস উপলক্ষে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক আলোচনা সভায় বলেন, 'আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার বিষয়ে ছড়ানো খবরটি গুজব।'
মন্ত্রী জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে সমাধান অযোগ্য কোনো সমস্যা নেই এবং আলোচনা মাধ্যমে সমস্যা নিরসনে সরকার কাজ করছে।
জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান যুগ কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ এবং যুবকদের আত্মউন্নয়নে কাজ করছে সরকার। তিনি তরুণদের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি আরও বলেন, তরুণদের সঠিক দক্ষতা ও শিক্ষা প্রদান করা হলে তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।
এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম বলেন, 'যুবকদের চাকরির দিকে না ছুটে উদ্যোক্তা বানানোর উদ্যোগ নিচ্ছে সরকার। তরুণ উদ্যোক্তাদের ঋণ পেতে প্রশিক্ষণের পাশাপাশি ট্রেড লাইসেন্স পেতে সহজ করার উদ্যোগ নেয়া হয়েছে।'