August 10, 2026, 12:10 pm

অলসতা উদযাপনের দিন আজ

অলসতা উদযাপনের দিন আজ

আজ (১০ আগস্ট) অলসতা উদযাপনের দিন। যুক্তরাষ্ট্রে প্রতিবছর এই দিনে পালিত হয় National Lazy Day বা ‘জাতীয় অলস দিবস’।

এই দিনটি অলস মানুষদের জন্য বিশেষভাবে উদযাপন করার সুযোগ এনে দেয়। অলসতা উপভোগ করতে চাইলে আজকের দিনটি ঘুমিয়ে, শুয়ে-বসে কাটানোর জন্য উপযুক্ত।

দিবসটির প্রচলন কাজের চাপ থেকে বিরতি নেওয়ার উদ্দেশ্যে হয়েছে বলে ধারণা করা হয়। তবে এর উৎপত্তি সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি।

এটি সম্ভবত এমন একটি দিবস, যেখানে অলসতার প্রতি ভালোবাসা প্রকাশ করা হয়। তাই আজকের দিনটি নিজেদের জন্য একটু বিশ্রামের সময় হিসেবে গ্রহণ করা যেতে পারে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা