August 21, 2026, 9:00 am

‘মিস ইউনিভার্স পাকিস্তান’ বিজয়ী হলেন মিসবাহ আরশাদ

‘মিস ইউনিভার্স পাকিস্তান’ বিজয়ী হলেন মিসবাহ আরশাদ

ফিলিপাইনে আয়োজিত এক অনুষ্ঠানে ‘মিস ইউনিভার্স পাকিস্তান ২০২৬’ বিজয়ী হয়েছেন মিসবাহ আরশাদ। তিনি চতুর্থ পাকিস্তানি নারী হিসেবে আন্তর্জাতিক মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেলেন।

অনুষ্ঠানে মিস ইউনিভার্স পাকিস্তান ফ্র্যাঞ্চাইজির মালিক জশ ইউগেন মিসবাহকে অফিশিয়াল স্যাশ পরিয়ে দেন এবং তার পূর্বসূরি রোমা রিয়াজ বিজয়ের মুকুট তুলে দেন। মিসবাহ মনোবিজ্ঞানের শিক্ষার্থী এবং চূড়ান্ত প্রশ্নোত্তর পর্বে বিচারকদের মন জয় করেন।

বিচারক ও ফিলিপিনো সংগীতশিল্পী-অভিনেতা বেইলি মে তাকে প্রশ্ন করেন, যদি তার ১০ বছর ও ৮০ বছর বয়সি রূপ একই কক্ষে মুখোমুখি হয়, তবে কার প্রশ্নটি বেশি কঠিন হবে। মিসবাহ জানান, ১০ বছর বয়সি রূপটির প্রশ্নই সবচেয়ে কঠিন হবে।

তিনি বলেন, “আমি আমার শৈশবের রূপকে বলব যে জীবনে বহুবার ব্যর্থ হয়েও আমি নতুন করে ঘুরে দাঁড়িয়েছি।” মিসবাহ আরও জানান, “মুকুট জয় বড় কথা হলেও এই পথের শিক্ষা ও মানুষের সঙ্গে তৈরি হওয়া সম্পর্কই আসল পুরস্কার।”

মিসবাহ পুয়ের্তো রিকোয় আয়োজিত ৭৫তম মিস ইউনিভার্স মূল আসরে পাকিস্তানের হয়ে অংশ নেবেন। ২০২৩ সালে যাত্রা শুরু করে মিস ইউনিভার্স পাকিস্তান ফ্র্যাঞ্চাইজি। এর আগে পাকিস্তানের প্রথম প্রতিনিধি হিসেবে ইতিহাস গড়েছিলেন এরিকা রবিন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা