August 14, 2026, 7:26 am

পাকিস্তানের নভোযান ‘জিন্নাহ-১’ চাঁদে পাঠানোর ঘোষণা

পাকিস্তানের নভোযান ‘জিন্নাহ-১’ চাঁদে পাঠানোর ঘোষণা

পাকিস্তান আগামী ২০২৯ সালের মধ্যে চাঁদে নিজস্ব নভোযান পাঠানোর ঘোষণা দিয়েছে। চীনের ‘চ্যাং’ই-৮’ মহাকাশ অভিযানের অংশ হিসেবে এই নভোযানটি পাঠানো হবে। নভোযানটির নাম রাখা হয়েছে ‘জিন্নাহ-১’ যা দেশের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি সম্মান জানিয়ে নির্বাচিত হয়েছে।

পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা স্পেস অ্যান্ড আপার অ্যাটমোসফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো) বৃহস্পতিবার এক বিবৃতিতে এই চন্দ্রাভিযানের আনুষ্ঠানিক ঘোষণা দেয়। দেশব্যাপী উন্মুক্ত প্রস্তাব আহ্বান করে প্রায় চার হাজার নামের মধ্যে থেকে ‘জিন্নাহ-১’ নামটি চূড়ান্ত করা হয়।

সুপারকো জানিয়েছে, ২০২৪ সালে পাকিস্তান আনুষ্ঠানিকভাবে চীনের চ্যাং’ই-৮ চন্দ্রাভিযান প্রকল্পের সঙ্গে যুক্ত হবে। এই অংশীদারত্বকে পাকিস্তানের মহাকাশ কর্মসূচির ইতিহাসে একটি বড় মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলটি বিজ্ঞানীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে মূল্যবান খনিজ সম্পদ ও বরফাকারে পানির উপস্থিতির সম্ভাবনা রয়েছে। এসব সম্পদের অনুসন্ধানের উদ্দেশ্যে ২০২৯ সালের চ্যাং’ই-৮ অভিযানের পরিকল্পনা করেছে চীন, যার অংশীদার পাকিস্তান।

এর আগে ২০২৩ সালের ২৩ আগস্ট ভারতের মহাকাশযান ‘চন্দ্রযান ৩’ প্রথমবারের মতো চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণ করে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা