September 27, 2026, 11:33 pm

আফগানিস্তানে ৪০ লাখ শিশু চরম অপুষ্টির শিকার

আফগানিস্তানে ৪০ লাখ শিশু চরম অপুষ্টির শিকার

আফগানিস্তানে পাঁচ বছরের কম বয়সী প্রতি ১০ জন শিশুর মধ্যে ১ জন চরম অপুষ্টিতে ভুগছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) আল জাজিরার এক প্রতিবেদনে সেভ দ্য চিলড্রেনের নতুন গবেষণার বরাতে এ তথ্য জানানো হয়।

জাতিসংঘের তথ্যানুযায়ী, আফগানিস্তানে শিশুদের তীব্র অপুষ্টির হার ক্রমেই বাড়ছে। গত চার বছরে পাঁচ বছরের কম বয়সী শিশুদের অপুষ্টির হার ১৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০২৬ সালে প্রায় ৪০ লাখ শিশু এতে আক্রান্ত হবে বলে ধারণা করা হচ্ছে।

আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ার কারণে আফগানিস্তানের প্রায় ৬০০টি জরুরি স্বাস্থ্যকেন্দ্র বন্ধ হয়ে গেছে, যার ফলে অন্তত ৪০ লাখ মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।

২০২২ সালে প্রদত্ত ৩.২৭ বিলিয়ন ডলারের মানবিক সাহায্য ২০২৫ সালে কমে ১ বিলিয়ন ডলারে দাঁড়ায়। ২০২৬ সালের অর্ধেকের বেশি সময় পার হলেও চাহিদার তুলনায় মাত্র ৪৩৮ মিলিয়ন ডলার সংগ্রহ সম্ভব হয়েছে, যা মোট তহবিলের চেয়ে ৭৪ শতাংশ কম।

সেভ দ্য চিলড্রেনের কান্ট্রি ডিরেক্টর আশীষ দামলে জানান, আফগান শিশুদের সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বর্তমানে সেভ দ্য চিলড্রেন মাত্র ১৪টি ক্লিনিক চালু রাখতে সক্ষম হয়েছে এবং উত্তরের পাহাড়ি অঞ্চলের ১০ হাজার মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা