October 1, 2026, 7:07 pm

নারায়ণগঞ্জে আমের ক্যারেটে ফেয়ারডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জে আমের ক্যারেটে ফেয়ারডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আমের ক্যারেটের ভেতরে বিশেষ কৌশলে পাচারের সময় ৩৭৭ বোতল নিষিদ্ধ ‘ফেয়ারডিল’সহ মো. মমিন (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।

শুক্রবার (৭ আগস্ট) দুপুরে র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার নাইমুল হক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনাটি নিশ্চিত করেন। গ্রেপ্তার মো. মমিন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার কাঁঠাল চাঁদপুর গ্রামের মো. নূরুল হকের ছেলে।

একইদিন সকালে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন ঢাকা বাইপাস মহাসড়কের কেন্দুয়াপাড়াস্থ রূপসী বাংলা রেস্টুরেন্টের সামনে চেকপোস্ট বসিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা বাইপাস মহাসড়কের কেন্দুয়াপাড়া এলাকায় একটি বিশেষ চেকপোস্ট বসানো হয়। একটি সন্দেহভাজন ট্রাককে থামার সংকেত দিলে চালকের আসন থেকে নেমে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয় এবং ট্রাকটিতে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় আমের ক্যারেটের ভেতর লুকানো ৩৭৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মমিন স্বীকার করেন যে তিনি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। উদ্ধারকৃত আলামত ও আসামিকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা