July 31, 2026, 10:44 am

চাঁদপুরে মাদক কারবারির সঙ্গে ৬ পুলিশ সদস্যের অর্থ লেনদেনের অভিযোগ

চাঁদপুরে মাদক কারবারির সঙ্গে ৬ পুলিশ সদস্যের অর্থ লেনদেনের অভিযোগ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার আয়নাতলী এলাকায় এক চিহ্নিত মাদক কারবারির মোবাইল ফোনে ছয় পুলিশ সদস্যের সঙ্গে কথোপকথন ও অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলা পুলিশ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত প্রতিবেদন জমা দিতে সাত কর্মদিবস সময় নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) কচুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবদুল হাই এ তথ্য নিশ্চিত করেন। আটককৃত মাদক কারবারির নাম মিজানুর রহমান, যার বিরুদ্ধে মোট আটটি মামলা রয়েছে। বর্তমানে তিনি জামিনে রয়েছেন এবং তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

স্থানীয়দের অভিযোগ, সম্প্রতি আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টে মিজানুর রহমানকে প্রধান অতিথি করা হয়, যা এলাকায় ক্ষোভের সৃষ্টি করে। স্থানীয়রা তাকে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে যান এবং তার মোবাইল ফোনে পুলিশ সদস্যদের সঙ্গে যোগাযোগের তথ্য পাওয়া যায়।

ভিডিওতে দেখা যায়, পুলিশ সদস্যদের সঙ্গে মিজানুর রহমানের কথোপকথনে অর্থ লেনদেনের বিষয় উঠে এসেছে। এএসআই শহিদুল্লাহ এবং পুলিশ সদস্য শরিফুল ইসলামের সঙ্গে কথোপকথনে অর্থের পরিমাণ উল্লেখ করা হয়েছে। তবে এএসআই শহিদুল্লাহ অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে রাজনৈতিক কারণে ফাঁসানো হচ্ছে।

এদিকে, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জোবায়েদ কবির বাহাদুর বলেন, মিজানুর রহমানের সহযোগীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তিনি জানান, বিষয়টি ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের জানানো হয়েছে এবং তারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা