July 26, 2026, 8:15 am

খাস জমি নিয়ে বিরোধে নির্মম হত্যাকাণ্ড, ১৮ জনের বিরুদ্ধে মামলা

খাস জমি নিয়ে বিরোধে নির্মম হত্যাকাণ্ড, ১৮ জনের বিরুদ্ধে মামলা

ধুলাসার ইউপির নয়াকাটা গ্রামে খাস জমি নিয়ে বিরোধের জেরে ১৯ জুলাই এক বৃদ্ধকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। নিহতের নাম হারিচ আহম্মেদ (৬৫), তিনি মৃত মজিবুর মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হারিচ আহম্মেদ ও প্রতিবেশী খলিল মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে একটি ডোবার মালিকানা নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন সকালে খলিলের নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল জমি দখল করতে আসে। হারিচ তাদের বাধা দিলে শুরু হয় নির্যাতন।

নিহতের ছেলে সাইফুল ইসলাম জানান, খলিল ও তার সহযোগীরা হারিচকে কাঁদার মধ্যে ফেলে পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় পরিবারের নারী সদস্যরা তাকে বাঁচাতে এগিয়ে গেলে তাদেরও পিটিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। পরে হারিচকে পানিতে চুবিয়ে মৃত ভেবে মাঠে ফেলে রাখা হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেও চিকিৎসা নিতে দেয়নি খুনিরা। পরে গুরুতর অবস্থায় হারিচকে আমতলী হাসপাতালে নিয়ে গেলে বরিশাল যাওয়ার পথে তার মৃত্যু হয়।

মহিপুর থানার ওসি মো. শামিম জানান, এ ঘটনায় ২১ জুলাই একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা