July 26, 2026, 8:37 pm

কথোপকথনে এড়িয়ে চলুন ৮টি সাধারণ ভুল

কথোপকথনে এড়িয়ে চলুন ৮টি সাধারণ ভুল

বন্ধুদের সঙ্গে ইতিবাচক আলাপ আমাদের মানসিক প্রশান্তি বাড়াতে পারে, তবে কিছু ভুল আমাদের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। মনোবিজ্ঞানী ও বিশেষজ্ঞদের মতে, কথোপকথনের সময় আমরা অজান্তেই কিছু ভুল করি। এখানে এমন ৮টি সাধারণ ভুল তুলে ধরা হলো।

প্রথমত, ‘বুমেরাং-স্কিং’ বা উত্তর দেওয়ার জন্য প্রশ্ন করা। অনেক সময় আমরা কাউকে প্রশ্ন করি শুধুমাত্র নিজের উত্তর দেওয়ার সুযোগ পাওয়ার জন্য। এটি অন্যপক্ষকে মনে করাতে পারে যে আমরা তাদের গুরুত্ব দিচ্ছি না। দ্বিতীয়ত, কারো কথা শেষ হওয়ার আগেই কথা বলা অত্যন্ত অভদ্রতা। এটি অন্য ব্যক্তিকে তুচ্ছজ্ঞান করার শামিল।

তৃতীয়ত, কথোপকথনের ভারসাম্য বজায় রাখা জরুরি। যদি আমরা শুধু নিজের সম্পর্কে কথা বলি, তবে অন্যপক্ষ বিরক্ত হতে পারে। চতুর্থত, অতিরিক্ত বা অযাচিত উপদেশ দেওয়া। অনেক সময় মানুষ শুধু তার অনুভূতি জানাতে চায়, উপদেশ শুনতে নয়।

পঞ্চমত, ‘হ্যাঁ’ বা ‘না’ সূচক প্রশ্ন করা। বিস্তারিত উত্তর দেয়ার জন্য প্রশ্ন করা উচিত। ষষ্ঠত, অন্য প্রসঙ্গে চলে যাওয়া। এটি অন্যপক্ষকে মনে করাতে পারে যে আমরা তাদের কথা মন দিয়ে শুনছি না। সপ্তমত, একের পর এক প্রশ্ন করে জর্জরিত করা। এটি অন্যজনকে রক্ষণাত্মক করে তুলতে পারে।

অবশেষে, কথোপকথনের সবচেয়ে বড় ভুল হলো অন্য ব্যক্তির প্রতি শ্রদ্ধার অভাব। বিশেষজ্ঞরা বলেন, এই ভুলগুলো সম্পর্কের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করে। ভালো কথোপকথনের মূল চাবিকাঠি হলো খোলা মন নিয়ে শোনা এবং অপরকে শ্রদ্ধা করা।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা