July 24, 2026, 6:52 pm

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৫ জন নিহত, সেনাবাহিনী জানিয়েছে

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১৫ জন নিহত, সেনাবাহিনী জানিয়েছে

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে শুক্রবার (২৪ জুলাই) একটি আত্মঘাতী বোমা হামলায় ১২ জন সেনাসদস্যসহ ১৫ জন নিহত হয়েছেন। পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, হামলাকারীরা একটি নিরাপত্তা চৌকিতে বিস্ফোরক বোঝাই গাড়ি দিয়ে আক্রমণ করে। এতে ১২ সেনা, দুই পুলিশ সদস্য এবং একজন সরকারি কর্মকর্তা নিহত হন।

সেনাবাহিনী জানায়, হামলাটি আফগান সীমান্তের কাছে ট্যাঙ্ক জেলায় বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যবর্তী রাতে ঘটে। এই এলাকা দীর্ঘদিন ধরে জঙ্গিদের ঘাঁটি হিসেবে পরিচিত। সাম্প্রতিক মাসগুলোতে এখানে জঙ্গি তৎপরতা বৃদ্ধি পেয়েছে।

সামরিক বাহিনীর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, হামলার সময় নিরাপত্তা চৌকিতে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ হয়। নিরাপত্তা ব্যবস্থা ভেদ করতে ব্যর্থ হয়ে হামলাকারীরা বিস্ফোরক বোঝাই গাড়িটি চৌকির বাইরের দেয়ালে আঘাত করে।

এদিকে, স্থানীয় তালেবান জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে, হামলায় চারজন আত্মঘাতী হামলাকারী অংশ নিয়েছিল। ২০০৭ সাল থেকে পাকিস্তানি রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে তালেবান।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা