July 24, 2026, 7:11 pm

যশোরের ভৈরব নদে যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ

যশোরের ভৈরব নদে যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ

যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে মশরহাটী এলাকায় মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ভৈরব নদে জোয়ার ছিল। সকাল ১০টার দিকে মধ্যপুর এলাকায় একটি মরদেহ ভেসে যেতে দেখা যায়। এলাকাবাসী নওয়াপাড়া নৌ-পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধারে নামে। দুপুর সাড়ে ১২টার দিকে সেতুর পাশে মরদেহটি পাওয়া যায়।

নৌ-পুলিশ জানায়, মরদেহটি কয়েকদিন আগে হওয়ায় গলে গেছে। যুবকের পরনে জিন্সের প্যান্ট এবং গায়ে হলুদ রংয়ের গেঞ্জি ছিল। তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হতে পারে, তবে নাম ও পরিচয় এখনও জানা যায়নি।

নওয়াপাড়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রণজিত সেন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। নাম ও পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা