August 24, 2026, 7:29 pm

সাতক্ষীরায় বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু, বাবা আহত

সাতক্ষীরার তালা উপজেলায় একটি বাসের চাপায় ১৩ বছর বয়সী কুশল সরদার নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় তার বাবা কানাই লাল সরদার গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাটি বুধবার (০১ জুলাই) সকালে শাহাপুর বাজার এলাকায় ঘটে।

নিহত কুশল নলতা গ্রামের বাসিন্দা এবং রথখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কানাই লাল সরদারের বড় ছেলে। তিনি ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিলেন। জানা গেছে, বাবা মোটরসাইকেলে করে কুশলকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন, তখন পেছন থেকে আসা একটি বাস তাদের চাপা দেয়। এতে কুশল ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় প্রত্যক্ষদর্শী আব্দুর সবুর জানান, পাইকগাছা থেকে খুলনাগামী বাসটি শাহপুর বাজারে পৌঁছালে মোটরসাইকেলকে চাপা দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা কানাই লাল সরদারকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

খলিলনগর ইউনিয়ন পরিষদের সদস্য জিয়াউর রহমান বলেন, কানাই লাল সরদার একজন সম্মানিত শিক্ষক। তার স্ত্রী মৌমিতা সরদারও একজন শিক্ষিকা। কুশল ছিল তাদের বড় সন্তান এবং পড়ালেখায় মেধাবী। বুধবার কুশলের স্কুলে পরীক্ষা ছিল, তাই বাবা তাকে সময়মতো পৌঁছে দিতে চেয়েছিলেন। কিন্তু দুর্ঘটনায় তাদের স্বপ্ন ভেঙে যায়।

তালা থানার উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে এবং বাসটিকে জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন কমিশনের শুধু একার প্রস্তুতি নয়। আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী সব বাহিনীরও প্রস্তুতির দরকার আছে। নতুন সরকার এসেছে। সবাই প্রস্তুত হলে বোঝা যাবে নির্বাচন কমিশন প্রস্তুত। সবাইকে নিয়েই নির্বাচনে (স্থানীয় সরকার নির্বাচন) ঝাঁপ দিতে হবে। সে জন্য কার্যক্রম চলছে। gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন সোমবার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘এক্সিকিউভ লিডারশিপ ডায়ালগ’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা জানান। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখন বলা যাবে না। দিনক্ষণ অনেক ‘ফ্যাক্টরের’ ওপর নির্ভর করে। নির্বাচন–সংশ্লিষ্টদের সবার প্রস্তুতি চূড়ান্ত হলে নির্বাচন হবে সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের কিছু আইন–বিধি সংশোধন করা হচ্ছে। ইসি প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে। সরকারের সঙ্গে আলোচনার বিষয়ও আছে, কারণ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি প্রয়োজন। সিইসি বলেন, সরকারের সঙ্গে পরামর্শ করে নির্বাচনের দিনক্ষণ নির্বাচন কমিশনই ঠিক করবে। তিনি জানান, বিদ্যমান আবহাওয়া, বর্ষাকাল, বন্যা, পূজা,পাবলিক পরীক্ষা—এসব বিষয় বিবেচনা নিয়ে ভোটের সময় নির্ধারণ করা হবে। সম্প্রতি পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে বৈঠকে কী আলোচনা হয়েছে—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ইসি পুলিশের প্রস্তুতি, সারা দেশের অবস্থা, কত সংখ্যক পুলিশ দিতে পারবে—এসব বিষয় জানতে চেয়েছে। তাদের কিছু পরামর্শও দেওয়া হয়েছে। সিইসি বলেন, তারা জাতীয় নির্বাচন যেভাবে করেছেন, স্থানীয় সরকার নির্বাচন তার চেয়ে ভালো হবে, খারাপ হবে না। তিনি আশা করেন, সবার সহযোগিতা নিয়ে তাঁরা সেটা করতে পারবেন।

ফেসবুকে আমরা