August 24, 2026, 6:42 pm

নিজের বংশ ও দুই ছেলের নামে তিন ইউনিয়নের নামকরণ

বগুড়ায় নবগঠিত কয়েকটি ইউনিয়নের নামকরণ নিয়ে জাতীয় সংসদে সমালোচনার মুখে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, তার সন্তানদের নাম অনুসারে নয়, ভৌগোলিক অবস্থান বিবেচনায় ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম রাখা হয়েছে। তিনি জানান, প্রশাসনিক যাচাই-বাছাই ও গণশুনানির পর এসব নাম নির্ধারণ করা হয়েছে।

সোমবার (১৫ জুন) জাতীয় সংসদে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ছাঁটাই প্রস্তাবের আলোচনায় বিষয়টি উত্থাপন করেন বিরোধীদলীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম। তিনি অভিযোগ করেন, প্রতিমন্ত্রীর নির্বাচনী এলাকায় একটি ইউনিয়নের নাম তার বংশের নামে ‘মীরবাড়ী’ রাখা হয়েছে এবং আরও দুটি ইউনিয়নের নামকরণ করা হয়েছে তার দুই সন্তান দিগন্ত ও সীমান্তের নামে।

শফিকুল ইসলাম বলেন, পরিবারের সদস্যদের নামে প্রতিষ্ঠানের নামকরণের প্রস্তাব প্রধানমন্ত্রী প্রত্যাখ্যান করেছেন। এ ধরনের সিদ্ধান্তকে সবাই স্বাগত জানিয়েছে। তার ভাষায়, অতীতে নাম পরিবর্তন ও সংশোধনের সংস্কৃতি নিয়ে অনেক সময় ব্যয় হয়েছে এবং একই ধরনের প্রবণতা আবার ফিরে আসছে।

মাগরিবের নামাজের বিরতির পর ব্যক্তিগত কৈফিয়ত দিতে উঠে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এসব অভিযোগ প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, মোকামতলা এলাকার সৈয়দপুর ও দেউলি ইউনিয়ন দীর্ঘদিন ধরে আয়তনে বড় ছিল। প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসনের যাচাই-বাছাই এবং গণশুনানির মাধ্যমে নতুন ইউনিয়নের নাম নির্ধারণ করা হয়েছে।

প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, সৈয়দপুর ইউনিয়ন গাবতলী ও সোনাতলা উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত হওয়ায় এর নাম রাখা হয়েছে ‘সীমান্ত ইউনিয়ন’। অন্যদিকে গাইবান্ধার কাছাকাছি এবং তুলনামূলক দূরবর্তী একটি এলাকার জন্য ‘দিগন্ত ইউনিয়ন’ নাম নির্বাচন করা হয়েছে।

মীর শাহে আলম বলেন, ‘দেশের বিভিন্ন জায়গায় সীমান্ত ও দিগন্ত নামে অনেক প্রতিষ্ঠান ও স্থাপনার নাম রয়েছে। কাকতালীয়ভাবে আমার সন্তানদের নামের সঙ্গে মিল আছে। যদি আমার উদ্দেশ্য সন্তানদের নামে ইউনিয়নের নামকরণ করা হতো, তাহলে নামের আগে “মীর” যুক্ত করার জন্য বলতাম। কিন্তু এসব নামের আগে “মীর” নেই।’

বক্তব্যের একপর্যায়ে তিনি রসিকতার সুরে বলেন, ‘আল্লাহ বাঁচাইছে যে মাননীয় সংসদ সদস্য বলেননি বিজিবির সীমান্ত ব্যাংক লিমিটেড আমার ব্যাংক, কিংবা সীমান্ত এক্সপ্রেস আমার ট্রেন। একইভাবে গুলশান-১–এর দিগন্ত টাওয়ারও যে আমার নয়, সেটাও তিনি বলেননি।’

এ সময় সরকারি দলের সংসদ সদস্যরা টেবিল চাপড়ে প্রতিমন্ত্রীর বক্তব্যের প্রতি সমর্থন জানান।

সম্প্রতি বগুড়ার শিবগঞ্জ উপজেলা এবং নবঘোষিত মোকামতলা উপজেলায় নতুন চারটি ইউনিয়ন গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়। গত ১১ জুন বগুড়া জেলা প্রশাসকের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার পাঁচটি এবং মোকামতলা উপজেলার আটটি ইউনিয়নের প্রশাসনিক পুনর্গঠন করা হয়। রোববার গেজেট প্রকাশের পর নতুন ইউনিয়নগুলোর নামকরণ নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়।

নতুন কাঠামোয় শিবগঞ্জ উপজেলায় ‘মীরবাড়ী ইউনিয়ন’ এবং মোকামতলা উপজেলায় ‘সীমান্ত ইউনিয়ন’, ‘দিগন্ত ইউনিয়ন’ ও ‘স্বর্ণগ্রাম ইউনিয়ন’ নামে তিনটি নতুন ইউনিয়ন গঠন করা হয়েছে। এর মধ্যে ‘মীরবাড়ী’, ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ নাম নিয়েই মূলত বিতর্কের সূত্রপাত হয়।

এই বিভাগের আরও খবর


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন কমিশনের শুধু একার প্রস্তুতি নয়। আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী সব বাহিনীরও প্রস্তুতির দরকার আছে। নতুন সরকার এসেছে। সবাই প্রস্তুত হলে বোঝা যাবে নির্বাচন কমিশন প্রস্তুত। সবাইকে নিয়েই নির্বাচনে (স্থানীয় সরকার নির্বাচন) ঝাঁপ দিতে হবে। সে জন্য কার্যক্রম চলছে। gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন সোমবার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘এক্সিকিউভ লিডারশিপ ডায়ালগ’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা জানান। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখন বলা যাবে না। দিনক্ষণ অনেক ‘ফ্যাক্টরের’ ওপর নির্ভর করে। নির্বাচন–সংশ্লিষ্টদের সবার প্রস্তুতি চূড়ান্ত হলে নির্বাচন হবে সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের কিছু আইন–বিধি সংশোধন করা হচ্ছে। ইসি প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে। সরকারের সঙ্গে আলোচনার বিষয়ও আছে, কারণ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি প্রয়োজন। সিইসি বলেন, সরকারের সঙ্গে পরামর্শ করে নির্বাচনের দিনক্ষণ নির্বাচন কমিশনই ঠিক করবে। তিনি জানান, বিদ্যমান আবহাওয়া, বর্ষাকাল, বন্যা, পূজা,পাবলিক পরীক্ষা—এসব বিষয় বিবেচনা নিয়ে ভোটের সময় নির্ধারণ করা হবে। সম্প্রতি পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে বৈঠকে কী আলোচনা হয়েছে—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ইসি পুলিশের প্রস্তুতি, সারা দেশের অবস্থা, কত সংখ্যক পুলিশ দিতে পারবে—এসব বিষয় জানতে চেয়েছে। তাদের কিছু পরামর্শও দেওয়া হয়েছে। সিইসি বলেন, তারা জাতীয় নির্বাচন যেভাবে করেছেন, স্থানীয় সরকার নির্বাচন তার চেয়ে ভালো হবে, খারাপ হবে না। তিনি আশা করেন, সবার সহযোগিতা নিয়ে তাঁরা সেটা করতে পারবেন।

ফেসবুকে আমরা