October 1, 2026, 7:19 am

মোহাম্মদপুরে এলেক্স ইমন হত্যা মামলায় অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার

মোহাম্মদপুরে এলেক্স ইমন হত্যা মামলায় অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার

রাজধানী ঢাকার মোহাম্মদপুরে এলেক্স ইমন হত্যা মামলায় মো. হোসেন আহমেদ শাহরুখসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। তাদের কাছ থেকে একটি বিদেশি ৭.৬৫ এমএম পিস্তল, একটি ম্যাগাজিন, একটি দেশীয় তৈরি রিভলবার, দুই রাউন্ড তাজা গুলি, ২৬০ গ্রাম গানপাউডার ও দুটি সামুরাই উদ্ধার করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) র‍্যাব-২-এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক নয়মুল হাসান এ তথ্য জানান। শনিবার (১৫ আগস্ট) র‍্যাব-২ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শাহবাগ এলাকায় অভিযান চালায়। সেখানে শাহরুখ (২৭), তার সহযোগী মো. তারেকুজ্জামান তারেক (৩০) ও মো. শহিদুল ইসলাম (২৯) গ্রেপ্তার হন।

গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে র‍্যাব মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার এলাকায় একটি বাড়িতে অভিযান চালায়। সেখানে উদ্ধার হওয়া অস্ত্র ও আলামত সম্পর্কে র‍্যাব জানায়, শাহরুখের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একাধিক মামলা রয়েছে।

এলেক্স ইমন হত্যা মামলায় এ পর্যন্ত মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব-২।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা