October 1, 2026, 7:14 am

অক্টোবরেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত, ডিজেল ১৩৫ টাকা

অক্টোবর মাসে ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের বর্তমান দামই বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে ১ অক্টোবর থেকে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন আগের নির্ধারিত দামেই বিক্রি হবে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে অক্টোবর মাসের জন্য জ্বালানি তেলের বিদ্যমান মূল্যহার বহাল রাখার নির্দেশনা দেওয়া হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা দরে বিক্রি হবে। ১ অক্টোবর থেকে সারা দেশে এ দাম কার্যকর থাকবে।

এর আগে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে গত ২০ সেপ্টেম্বর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ প্রজ্ঞাপনের মাধ্যমে এসব জ্বালানি তেলের বর্তমান দাম নির্ধারণ করেছিল। এবার অক্টোবর মাসেও সেই দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হলো।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা