August 14, 2026, 9:55 am

মার্কিন রণতরীতে সেনা মৃত্যুর খবর ভিত্তিহীন: সেন্টকমের স্পষ্টতা

মার্কিন রণতরীতে সেনা মৃত্যুর খবর ভিত্তিহীন: সেন্টকমের স্পষ্টতা

মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে সেনাসদস্যদের প্রাণহানির খবরকে ভিত্তিহীন ও মিথ্যা বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

ইরানি গণমাধ্যমসহ কিছু সংবাদমাধ্যম দাবি করে, দীর্ঘ সময় সাগরে মোতায়েন থাকার কারণে মানসিক চাপের জেরে রণতরীটির ক্রুদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে অন্তত সাতজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়।

এসব প্রতিবেদন প্রত্যাখ্যান করে সেন্টকম জানায়, আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের নাবিক ও মেরিন সেনারা ২৬০ দিনেরও বেশি সময় ধরে সমুদ্রে রয়েছেন এবং তারা দৃঢ় ও সংকল্পবদ্ধ।

সেন্টকম আরও জানায়, এই রণতরীতে কোনো সেনা সদস্য মারা যাননি এবং ৩ আগস্ট এক নাবিক সমুদ্রে পড়ে গিয়েছিলেন, তাকে দ্রুত উদ্ধার করা হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা