মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি ও আব্দুলাপুর ইউনিয়ন পরিষদের চার বারের চেয়ারম্যান আব্দুর রহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলার আব্দুলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে টঙ্গীবাড়ী থানা পুলিশ। আব্দুর রহিম মো. সাইজ উদ্দিন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, টঙ্গীবাড়ী থানায় গত ৪ মে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯-এ একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
স্থানীয়রা জানান, আব্দুর রহিম টানা চারবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন এবং তিনি উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামীম আহাম্মেদ বলেন, ‘সন্ত্রাসবিরোধী মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’