September 29, 2026, 4:18 pm

সচিবালয়ে বিএনপির বৈঠক হয়নি, দাবি গয়েশ্বরের

সচিবালয়ে বিএনপির বৈঠক হয়নি, দাবি গয়েশ্বরের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানিয়েছেন, সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিএনপির কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি। তিনি বলেন, “আজকে কোনো বৈঠক ছিল না। যেহেতু তিনি প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান, ওনাকে আমরা দায়িত্ব দিয়েছিলাম, উনি আমাদের ডেকে সিদ্ধান্ত জানিয়েছেন।”

আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন ভবনে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়। মনোনয়নপত্রের প্রস্তাবক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান এবং সমর্থক গয়েশ্বর চন্দ্র রায়।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আবদুল মঈন খান, যারা বেলা ২টার পরে নির্বাচন কমিশনে উপস্থিত হন এবং বেলা দুইটা ২৪ মিনিটে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেন।

এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীও মন্তব্য করেন, এটি স্থায়ী কমিটির বৈঠক ছিল না। তিনি জানান, স্থায়ী কমিটির সদস্যরা আগেই দলীয় চেয়ারম্যানকে প্রার্থিতা চূড়ান্ত করার দায়িত্ব দিয়েছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা