November 14, 2026, 4:13 pm

দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে ১২০০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

অনুন্নত যোগাযোগ ব্যবস্থা,আর শিক্ষার প্রসারে পিছিয়ে পড়া বিশাল জনগোষ্ঠির সন্তানদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হাওরের জেলা সুনামগঞ্জের দিরাই উপজেলার সবকটি সরকারী ও বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১২০০ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে লোকনাথ সরলা, কুমুদ রেবা ফাউন্ডেশন ও মোছাঃ কুলসুম বিবি এই তিনটি সংগঠনের আয়োজনে দিরাই সরকারী উচ্চ বিদ্যালয়ে এসব কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সকাল থেকেই পুরো কেন্দ্র জুড়ে ছিল উৎসবমুখর এক আনন্দঘন পরিবেশ। ছোট ছোট মুখে বড় স্বপ্নের ঝিলিক, অভিভাবকদের চোখে আশার আলো সব মিলিয়ে এক অসাধারণ দৃশ্য।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, বাংলাদেশ ফিমেইল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি, সমাজসেবক ও দানবীর জামিল চৌধুরী। পরিদর্শনকালে এ সময় উপস্থিত ছিলেন দিরাইয়ের কৃতি সন্তান সমাজসেবক ও শিক্ষানুরাগী আমিনুল ইসলাম আমিন, আব্দুল আলিম, প্রাথমিক শিক্ষক,বকুল রায়, নুরুল হক, বকুল বণিক, সিরাজুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক মনোজ কান্তি পুরকায়স্থ, সচিব অনুপম দাস ও যুগ্ম সচিব যোগ প্রভাত দাস চয়ন। দূর লন্ডন থেকে মোবাইলের মাধ্যমে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মোছাঃ কুলসুম বিবির সুযোগ্য সন্তান মোঃ রাসিকুল ইসলাম প্রমুখ। পরে অতিথিবৃন্দ দিরাই সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদ হাসান এর কক্ষে যান। প্রধান শিক্ষক অত্যন্ত আন্তরিকতার সাথে সবাইকে আপ্যায়িত করেন এবং স্কুলের বিভিন্ন সমস্যাদি নিয়ে জনাব জামিল চৌধুরীর সঙ্গে মতবিনিময় করেন।

এ ব্যাপারে দিরাই লোকনাথ সরলা কুমুদ রেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান নারায়ন দাস বলেন,আপনাদের আগমনে আমরা অত্যন্ত আনন্দিত। প্রায় দুই যুগ ধরে আমরা প্রাথমিক শিক্ষায় আমূল পরিবর্তন আনার চেষ্টা করে যাচ্ছি। আমাদের চলার পথে অনেক ভুল-ত্রুটি থাকতে পারে, সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এটাই তিনি প্রত্যাশা করেন।

এ ব্যাপারে দিরাইয়ের কৃতি সন্তান সমাজসেবক ও শিক্ষানুরাগী আমিনুল ইসলাম আমিন বলেন প্রায় দুইযুগ ধরে লোকনাথ সরলা, কুমুদ রেবা ফাউন্ডেশন ও মোছাঃ কুলসুম বিবি এই তিনটি সংগঠনের নেতৃবৃন্দরা অবহেলিত জনপদ দিরাইয়ে আলোকিত আগামীর পথে দুই যুগের এক মহৎ যাত্রা শুরু করেছেন। ফলে এই অঞ্চলের তোমলমতি শিশুকিশোরদের স্কুলমুখি করতে প্রাথমিক শিক্ষাই একটি শিশুর জীবনের প্রথম ভিত। সেই ভিতকে মজবুত করতে প্রায় দুই যুগ ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে লোকনাথ সরলা, কুমুদ রেবা ফাউন্ডেশন ও মোছাঃ কুলসুম বিবি প্রাথমিক বৃত্তি পরীক্ষা। প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে এই ফাউন্ডেশনের অবদান আজ সবার কাছে প্রশংসিত, সমাদৃত। তারই ধারাবাহিকতায়, প্রতি বছরের ন্যায় এবারও শুরু হয়েছে এই পপ্রাথমিক বৃত্তিপরীক্ষা। তিনি আশাবাদ ব্যক্ত করেন,এই লোকনাথ সরলা, কুমুদ রেবা ফাউন্ডেশন ও মোছাঃ কুলসুম বিবি ফাউন্ডেশন শিক্সার্রে প্রসারে তাদের এমন মহতী উদ্যোগ অব্যাহত রাখবেন বলে আমাবাদ ব্যক্ত করেন।

এ ব্যাপারে বিশিষ্ঠ সমাজসেবক ও দানশীল ব্যাক্তিত্ব জামিল চৌধুরী পরীক্ষা চালাকালীন সময়ে স্কুল পরিদর্শনে এসে অনেকটা আবেগ আপ্লুত হয়ে পড়েন,এক সময় তিনিই এই স্কুলের ছাত্র ছিলেন এবং তিনি হাতেখড়ি পাঠশালা জীবনে তিনি এই স্কুলেই পড়াশোনা করেছেন। অনেকক্ষণ তিনি স্মৃতির বাতাসে ভেসে বেড়িয়েছেন। শতবর্ষী এই স্কুলের সদ্য সরকারিকরণের ঘোষণাকে তিনি স্বাগত জানিয়েছেন। এই উদ্যোগ শুধু একটি পরীক্ষা নয়, এটা আগামী প্রজন্মের স্বঁপ্ন গড়ার এক মহৎ প্রয়াস বলে মনে করেন তিনি ।যাঁরা এই মহৎ কাজের পেছনে আছেন, তাঁদের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। তিনি এমন মহতী উদ্যোগে তাদের পাশে থেকে সবধরনের সহযোগিতা করার ্আশ^াস প্রদান করেন এবং বলেন আসুন, আমরা সবাই মিলে এখান থেকে শিক্ষার আলো ছড়িয়ে দেই পুরো হাওর বেস্টিত সুনামগঞ্জ জেলায় ।

সুনামগঞ্জ প্রতিনিধি:

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা