August 15, 2026, 8:58 am

নিউইয়র্কে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

নিউইয়র্কে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

নিউইয়র্কে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে তার আত্মার মাগফিরাত কামনা করা হয়।

গতকাল শুক্রবার (১৪ আগস্ট) বাদ মাগরিব জ্যাকসন হাইটস জামে মসজিদে বিএনপি যুক্তরাষ্ট্র শাখা ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলের শুরুতে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ সোলাইমান ভূঁইয়া রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কর্মময় জীবন ও অবদানের কথা স্মরণ করেন। তিনি ১৯৭৯ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর মাহবুব আলী খানের অবদানের কথা তুলে ধরেন।

জ্যাকসন হাইটস জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সাদেক দোয়া ও মিলাদ পরিচালনা করেন। মোনাজাতে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে জাকির এইচ. চৌধুরী, গিয়াস উদ্দিন, মোশারফ হোসেন সবুজসহ অনেকে অংশ নেন। এছাড়া বিপুলসংখ্যক মুসল্লি দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা