August 14, 2026, 10:40 am

চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে গ্যাস বিষক্রিয়ায় ৮ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামে শিপ ব্রেকিং ইয়ার্ডে গ্যাস বিষক্রিয়ায় ৮ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে ৮ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) ভোরে ইয়ার্ডে একটি জাহাজে হাউসকিপিংয়ের কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিন শ্রমিকের মরদেহ উদ্ধার করেন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানে আরও পাঁচজনের মৃত্যু হয়। এ ঘটনায় মোট ৮ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলাম।

ফেরদৌস স্টিল শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনাস্থলে তিনজন মারা যান এবং আহতদের হাসপাতালে নেয়ার পর আরও পাঁচজনের মৃত্যু হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম জানান, ওই কারখানা থেকে ছয়জনকে হাসপাতালে আনা হয়, যাদের মধ্যে পাঁচজনকে মৃত ঘোষণা করা হয়েছে।

চট্টগ্রাম পুলিশ সুপার (এসপি) মাহমুদা বেগম জানান, বিষাক্ত গ্যাস ছড়িয়ে ৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা