August 14, 2026, 10:39 am

যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য তেলের দাম কম রাখা, ইরানের পরমাণু অস্ত্র ঠেকানো দ্বিতীয় অগ্রাধিকার

যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য তেলের দাম কম রাখা, ইরানের পরমাণু অস্ত্র ঠেকানো দ্বিতীয় অগ্রাধিকার

যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে চলমান সংঘাতে পরমাণু অস্ত্র ঠেকানোর চেয়ে দেশের মানুষের জন্য তেল ও গ্যাসের দাম কম রাখাকেই বেশি গুরুত্ব দিচ্ছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এ কথা জানিয়েছেন।

ভ্যান্স বলেন, ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে ঠেকানো হবে দ্বিতীয় অগ্রাধিকার। তিনি ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, “আমাদের প্রথম লক্ষ্য হলো—দেশজুড়ে আমেরিকানদের জন্য তেল ও গ্যাসের দাম কম রাখা।”

এদিকে, যুক্তরাষ্ট্র ইরানের ওপর অনির্দিষ্টকালের জন্য নৌ অবরোধ চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে, যা মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে প্রভাব ফেলতে পারে। শুক্রবার বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার বাংলাদেশ সময় দুপুর সোয়া ২টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৪৩ ডলার বেড়ে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৫৬ ডলার বেড়ে ৮২ দশমিক ৮১ ডলারে উঠেছে।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর জন্য আগামী সপ্তাহে আরও কিছু ঘোষণা আসছে। তিনি দাবি করেছেন, এই চাপ আগে কখনোই অন্য কোনো দেশের বিরুদ্ধে দেয়া হয়নি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা