August 14, 2026, 11:32 am

সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাস লিকেজ: নিহতের সংখ্যা বেড়ে ৮

সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাস লিকেজ: নিহতের সংখ্যা বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারির একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের গ্যাস সিলিন্ডারের বিষক্রিয়ায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে ফেরদৌস স্টিল নামের কারখানায় এই ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ইশতিয়াক রহমান জানান, ওই কারখানা থেকে দুই দফায় সাতজনকে হাসপাতালে আনা হয়, যাদের মধ্যে ছয়জনকে মৃত অবস্থায় আনা হয়েছে। অপর একজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, ঘটনাস্থলে দুজনের মরদেহ রয়েছে এবং মোট আটজন মারা গেছেন।

মারা যাওয়া শ্রমিকদের মধ্যে চারজনের নাম পরিচয় জানা গেছে। তারা হলেন, সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭), মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। তারা সবাই ভাটিয়ারী এলাকার বাসিন্দা। স্থানীয় জেলেরা জানান, শুক্রবার সকালে কারখানার ভেতর থেকে গ্যাস বের হতে দেখা যায়, যার গন্ধের তীব্রতা এত বেশি ছিল যে তারা সাগরে ইলিশ ধরতে যেতে পারেননি।

স্থানীয় এক বাসিন্দা জানান, কারখানার ভেতর থেকে মানুষের চিৎকার শুনে তারা ঘটনাস্থলে গিয়ে অসুস্থ লোকদের হাসপাতালে নিয়ে যেতে দেখেন। পরে মৃত শ্রমিকদের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন কারখানার ভেতরে ঢুকে ভাঙচুর করেন। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কারখানার মালিক মো. মহিউদ্দিন জানান, তিনি কারখানার বাইরে রয়েছেন এবং জাহাজে থাকা কর্মীদের অসতর্কতার কারণে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হওয়ার বিষয়টি শুনেছেন। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম জানান, ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে যে জাহাজ কাটা হচ্ছে, সেটি এলএনজি বহন করত এবং এ ধরনের জাহাজগুলো আগে গ্যাসমুক্ত করতে হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা