July 5, 2026, 8:53 am

তেহরানে আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

তেহরানে আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের চার সদস্যের প্রথম জানাজা ৫ জুলাই, রোববার, বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন আয়াতুল্লাহ জাফর সোবহানী।

জানাজার নামাজ তিন ধাপে অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে আয়াতুল্লাহ খামেনির জন্য নামাজ আদায় করা হয়, দ্বিতীয় ধাপে তার পরিবারের সদস্য সাইয়্যেদে বুশরা হোসেইনি খামেনি, মেসবাহ আল-হোদা বাকেরি এবং জাহরা হাদ্দাদ আদেলর জন্য জানাজা অনুষ্ঠিত হয়। তৃতীয় ধাপে তার নাতনি জাহরা মোহাম্মাদি গোলপায়েগানির জন্য জানাজার নামাজ আদায় করা হয়।

শনিবার ভোর থেকে ইমাম খোমেনি মোসাল্লায় খামেনির বিদায়ী অনুষ্ঠান শুরু হয়, যেখানে বিপুলসংখ্যক মানুষ শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, শহিদ আয়াতুল্লাহ আলি খামেনির শেষকৃত্য অনুষ্ঠানে ৭০টিরও বেশি দেশের প্রতিনিধির অংশগ্রহণে ইরান সন্তুষ্ট।

জানাজার নামাজ শুরুর কয়েক ঘণ্টা আগে মোসাল্লার প্রধান চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জানাজার পর সোমবার তেহরানে এবং মঙ্গলবার পবিত্র শহর কোমে শোক শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। পরে খামেনির মরদেহ আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ইরাকের নজফ ও কারবালা শহরে নিয়ে যাওয়া হবে এবং বৃহস্পতিবার দাফনের জন্য মাশহাদ শহরে ফিরিয়ে আনা হবে।

প্রসঙ্গত, ২৮ ফেব্রুয়ারি জেনেভা শহরে আলোচনা চলাকালীন ইরানে হামলা চালায় মার্কিন-ইসরায়েলি যৌথবাহিনী, যার ফলে আয়াতুল্লাহ আলি খামেনি সহ বেশকিছু শীর্ষ কর্মকর্তা নিহত হন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা