November 17, 2026, 6:57 pm

এমপি পদ ছাড়ছেন বিএনপির ওসমান ফারুক, পদত্যাগপত্র জমা

শারীরিক অসুস্থতার কারণে কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য ওসমান ফারুক পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সম্প্রতি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছেে ই-মেইলে পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

সূত্র জানিয়েছে, পদত্যাগপত্রটি গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, ওসমান ফারুক চারদলীয় ঐক্যজোট সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, চিকিৎসার জন্য দীর্ঘদিন তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।সেখান থেকে পদত্যাগপত্র পাঠিয়েছেন। সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দেননি। সেসময়ও তিনি যুক্তরাষ্ট্রে ছিলেন। বিষয়টি জানিয়ে তিনি সংসদ সচিবালয়ে তখন চিঠি দিয়েছিলেন।

আজ সংসদ অধিবেশনে বিষয়টি অবহিত করবেন স্পিকার।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা