November 17, 2026, 6:49 pm

রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুই যাত্রীবাহী বাসে আগুন

রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পল্লবীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে এসব ঘটনা ঘটলেও এতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা ‘মিরপুর সুপার লিংক’ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটি পুড়ে যায়। বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্ক করা ছিল।
পল্লবীতে বাসে আগুন
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানান, অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে থানায় নেওয়া হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানানো হবে।
এদিকে রাত সাড়ে ৯টার দিকে মহাখালীর আমতলী সড়কে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকার কথা নিশ্চিত করেছেন। এ ঘটনায় বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা