October 27, 2026, 4:09 pm

লালমনিরহাটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, বর্ণাঢ্য র‍্যালি ও হুইলচেয়ার বিতরণ

লালমনিরহাট প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাটে বর্ণাঢ্য র‍্যালি ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) লালমনিরহাট জেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালিটি লালমনিরহাট রেলওয়ে শ্রমিক কার্যালয় থেকে শুরু হয়ে শহরের মিশন মোড় চত্বর প্রদক্ষিণ করে। এতে জেলা যুবদলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. মমিনুল ইসলাম। এ সময় তিনি কয়েকজন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করেন।

অনুষ্ঠানে লালমনিরহাট জেলা যুবদলের আহ্বায়ক মো. আনিছুর রহমান (ভিপি আনিস) সহ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মধ্য দিয়ে সংগঠনের নেতাকর্মীরা দিবসটি উদ্‌যাপন করেন। পাশাপাশি শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণের মাধ্যমে মানবিক সহায়তা কার্যক্রমও পরিচালিত হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা