October 28, 2026, 6:13 pm

সিদ্ধিরগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ঘটনায় মামলা প্রধান আসামি সাদ্দাম গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দৈনিক এদিন পত্রিকার জেলা প্রতিনিধি জাকির হোসেন ও তাঁর পরিবারের সদস্যদের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় প্রধান আসামি চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসী সাদ্দামকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
​মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত সাদ্দাম আটি হাউজিং এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ অক্টোবর (শনিবার) রাত সাড় ১০টার দিকে নাসিক ৪ নম্বর ওয়ার্ডের আটি হাউজিং ফকিরবাড়ী এলাকায় মাদক কারবারি ও সন্ত্রাসীদের একটি দল সাংবাদিক জাকির হোসেনের বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সাংবাদিক জাকির হোসেন ও তাঁর পরিবারের সদস্যদের ওপর নারকীয় তাণ্ডব চালায়। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়।
​পরবর্তীকালে এ ঘটনায় সাংবাদিক জাকির হোসেনের ছোট ভাই তাওহিদুল ইসলাম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামিরা হলেন— মৃত আলাউদ্দিনের দুই ছেলে সাদ্দাম (৩৫) ও সানোয়ার (২২), একই এলাকার নুরুল হক বুদ্দার ছেলে ইউসুফ ও মৃত আজিজুলের ছেলে আরিফুল (৩০)।
​সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ ইমদাদুল হক সময়ের কন্ঠস্বর”কে জানান, সাংবাদিক পরিবারের ওপর হামলার ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার পর পরই পুলিশ আসামিদের ধরতে অভিযানে নামে এবং সোমবার রাতে প্রধান আসামি সাদ্দামকে গ্রেফতার করতে সক্ষম হয়। হামলার সঙ্গে জড়িত বাকি আসামিরা আত্মগোপনে রয়েছে, তাদের গ্রেফতার করতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।”
​এদিকে পেশাদার সাংবাদিক ও তাঁর পরিবারের ওপর এমন নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে স্থানীয় সাংবাদিক সমাজ ও সামাজিক সংগঠনগুলো। তারা অনতিবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত সব আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা