October 16, 2026, 2:44 pm

গাজীপুরে বারি ও ব্রি পরিদর্শন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর, ২০২৬) গাজীপুরে অবস্থিত দেশের দুটি শীর্ষস্থানীয় কৃষি গবেষণা প্রতিষ্ঠান — বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) পরিদর্শন করেছেন।

সকাল ১০টা ১৫ মিনিটে বারি ক্যাম্পাসে আগমন করলে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে।

পরিদর্শনের শুরুতে তিনি বারির অত্যাধুনিক জিন ব্যাংক (Gene Bank) সরেজমিনে ঘুরে দেখেন। এরপর প্ল্যান্ট জেনেটিক রিসোর্সেস সেন্টারে (পিজিআরসি) তিনি ‘বারি কাঁঠাল-৬’ জাতের একটি গাছের চারা রোপণ করেন। পরে কৃষি বিজ্ঞানের উদ্ভাবন ও উন্নয়ন তুলে ধরে আয়োজিত কৃষিসংক্রান্ত প্রযুক্তি প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি।

পরবর্তীতে তিনি ‘খাদ্য নিরাপত্তায় ব্রি’র অবদান ও ভবিষ্যৎ পরিকল্পনা’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় বক্তব্য প্রদানকালে রাষ্ট্রপতি দেশের সার্বিক কৃষি উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদিত ফসলের অপচয় রোধে দীর্ঘমেয়াদে সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ (হিমাগার) সুবিধা আরও সম্প্রসারণ ও জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, কৃষি সচিব, স্থানীয় সংসদ সদস্য, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মনিরুজ্জামান মিয়াসহ সিভিল ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা