পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় বিমান বাহিনীর একটি মুশশাক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। সোমবার (১২ অক্টোবর) স্থানীয় সময় দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
পাকিস্তানি সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানায়, কোয়েটার নাওয়ান কিলি এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়।
নিহত দুই পাইলট হলেন প্রশিক্ষক পাইলট মেজর হাসনাইন শাহজাদ হুমায়ুন ও প্রশিক্ষণার্থী পাইলট ক্যাপ্টেন আব্দুল সামাদ।
দুর্ঘটনায় পাইলটদের মৃত্যুতে শোক জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
মুশশাক পাকিস্তানে ব্যবহৃত একটি প্রশিক্ষণ বিমান। দেশটির সরকারি প্রতিষ্ঠান পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এটি তৈরি করে।
এর আগে গত জুনে পাকিস্তান অধিকৃত কাশ্মিরের রাজধানী মুজাফফরাবাদে একটি সামরিক হেলিকপ্টার এবং মারদানে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছিল।
সূত্র: জিও টিভি