October 10, 2026, 10:22 pm

ভারতের উত্তরাখণ্ডে ৪.২ মাত্রার ভূমিকম্প, একই দিনে দ্বিতীয় কম্পন

ভারতের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী জেলায় ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১০ অক্টোবর) স্থানীয় সময় রাত ৮টা ৭ মিনিটে অনুভূত এ ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উত্তরকাশী এলাকায় ভূপৃষ্ঠের ১১ কিলোমিটার গভীরে। এর স্থানাঙ্ক ছিল ৩০.৭৪৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৭৮.৪১৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশ।

একই দিনে উত্তরাখণ্ডে এটি দ্বিতীয় ভূমিকম্প। এর আগে বিকেল ৩টা ৪০ মিনিটে বাগেশ্বর জেলায় ২ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। ওই কম্পনের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের পাঁচ কিলোমিটার গভীরে।

এর আগে গত ৬ অক্টোবর রাতে উত্তরাখণ্ডের চামোলি জেলায় ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ওই কম্পন ভারতের রাজধানী নয়াদিল্লি ও আশপাশের এলাকাতেও অনুভূত হয়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সূত্র: এনডিটিভি

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা