October 10, 2026, 10:22 pm

চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চার দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এ সফর করবেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে মেট্রোরেল প্রকল্প, প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় এবং বিভিন্ন উন্নয়নমূলক সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সফরে দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদার এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা