ভারতের মুম্বাইয়ে নির্বাচন কমিশন ও দুর্নীতিবিরোধী বিক্ষোভ মিছিলে অংশ নেওয়ার সময় বলিউড অভিনেতা ইমরান খানকে আটক করেছে পুলিশ।
গত শুক্রবার মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় চলমান আন্দোলনের অংশ হিসেবে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ অংশ নেন। কর্মসূচিতে সংহতি জানিয়ে মিছিলে যোগ দেন অভিনেতা ইমরান খান। এর কিছুক্ষণ পরই তাকে আটক করে পুলিশ।
বিভিন্ন দাবিতে আয়োজিত এ প্রতিবাদ কর্মসূচিতে বলিউড তারকার অংশগ্রহণ ও আটকের ঘটনা নিয়ে ভারতের রাজনৈতিক ও বিনোদন অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
তবে আটকের পর ইমরান খানকে কোথায় রাখা হয়েছে, কিংবা তাকে মুক্তি দেওয়া হয়েছে কি না, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।