October 9, 2026, 11:09 pm

আদালত চত্বরে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

মোহাম্মদপুরে ট্রাকচালক হত্যা: শেখ হাসিনা-পলকসহ ৩৪ জনের চার্জগঠন শুনানি ২৬ অক্টোবর

জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে মালবাহী ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ৩৪ আসামির বিরুদ্ধে চার্জগঠন শুনানি পিছিয়ে আগামী ২৬ অক্টোবর ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলম এ আদেশ দেন।

এদিন মামলার শুনানির জন্য সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ আট আসামিকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে পলক অভিযোগ করেন, লিফট চালু থাকা সত্ত্বেও তাকে হাতকড়া পরিয়ে সিঁড়ি দিয়ে ছয়তলায় এজলাসে নেওয়া হয়েছে।

পলক আদালতকে বলেন, ‘লিফট চালু দেখার পরও হাতকড়া পেছনে দিয়ে আমাকে ছয়তলা সিঁড়ি দিয়ে ওঠানো হয়েছে। মানবিক দিক বিবেচনায় নিয়ে হাতকড়া সামনে দেওয়ার ব্যবস্থা করা হোক।’

জবাবে বিচারক বলেন, নিরাপত্তার স্বার্থেই এমন ব্যবস্থা নেওয়া হয়েছে। পলক বলেন, হাতকড়া সামনে রাখার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্তৃপক্ষের আওতাধীন।

পরে আদালত থেকে নামানোর সময়ও পলককে সিঁড়ি দিয়ে নামানো হয়। এ সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘লিফট শুধু আমাদের জন্য নষ্ট থাকে।’

পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি ও তরিকুল ইসলামসহ অন্য আইনজীবীরাও এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।

মামলায় মোট ৩৪ জন আসামির মধ্যে ১০ জন কারাগারে আটক রয়েছেন। এদিন কারাগারে থাকা আট আসামিকে আদালতে হাজির করা হয়। মামলার বাকি ২০ আসামি শুরু থেকেই পলাতক রয়েছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা