মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা কিছুটা কমে আসায় বিশ্ববাজারে আবারও কমেছে অপরিশোধিত তেলের দাম। ওমানের মাধ্যমে অতিরিক্ত অপরিশোধিত তেল সরবরাহের প্রস্তাব দিয়েছে সৌদি আরব। এই খবরের পর বাজারে সরবরাহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ কিছুটা প্রশমিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৪ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ১০৪ দশমিক ৫৯ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে মার্কিন বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচারসের দাম ১ দশমিক ১৪ ডলার বা ১ দশমিক ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০১ দশমিক ২৯ ডলারে নেমেছে।
এর আগের দিন বুধবারও তেলের বাজারে বড় ধরনের দরপতন দেখা যায়। ওই দিন ব্রেন্ট ও ডব্লিউটিআই উভয় সূচকেই অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৩ ডলার করে কমেছিল।
বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা কমলে তেলের দামে এর প্রভাব পড়তে পারে। সৌদি আরবের অতিরিক্ত তেল সরবরাহের প্রস্তাব বাজারে সেই আশঙ্কা কিছুটা কমিয়েছে।
সূত্র: আল জাজিরা