September 17, 2026, 8:43 am

পাঁচবিবিতে জলাশয়ে পোনা মাছ অবমুক্ত

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ২২টি সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২৮৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।
২০২৬-২৭ অর্থবছরে রাজস্ব খাতে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।

উপজেলা নির্বাহ কর্মকর্তার বাসভবনের সামনের পুকুরে পোনা মাছ অবমুক্তকরণে এ সময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, পরিসংখ্যান কর্মকর্তা মোঃ রিপন আহম্মেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মোঃ ওবায়দুল হক ও মৎস্য অফিসের সকল কর্মকর্তা কর্মচারীগণ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা