মোহাম্মদ আসাদ:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মাদক সেবনের অপরাধে মো. নুর হোসেন (৩২) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে পৌর এলাকায় ঝালরচর পশ্চিম পাড়া অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় তাকে হাতেনাতে আটক করা হয়। । পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দোষী সাব্যস্ত করেন। এ সময় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, মাদক, বাল্যবিবাহসহ যেকোনো অপরাধ দমনে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’