September 16, 2026, 9:11 am

জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমেদ।

সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা পাকিস্তানের

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সৌদি আরবের ওপর হুথি বাহিনীর সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান।

বুধবার (১৬ সেপ্টেম্বর) নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমেদ বলেন, ইয়েমেনে হুথিদের সামরিক তৎপরতা বৃদ্ধি, সৌদি আরবে ধারাবাহিক হামলা এবং লোহিত সাগর উপকূলে সাম্প্রতিক সংঘাত পরিস্থিতিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ পর্যায়ে নিয়ে গেছে।

তিনি বলেন, সৌদি আরবের ওপর হুথি বাহিনীর পরিচালিত সব ধরনের হামলার তীব্র নিন্দা জানায় পাকিস্তান। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমিয়ে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।

পাকিস্তানের এই প্রতিনিধি বলেন, আঞ্চলিক উত্তেজনা প্রশমনে সর্বোচ্চ পর্যায়ে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখার বিষয়ে তার দেশ প্রতিশ্রুতিবদ্ধ।

সূত্র: ডন

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা