April 19, 2026, 10:06 pm

কুমিল্লায় অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার

রবিউল হোসাইন সবুজ, (কুমিল্লা)প্রতিনিধি।। কুমিল্লা বুড়িচংয়ে অটোরিকশা চালক সাকিব কাজী(১৮) নামে এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩আগস্ট) সকাল ৯ টা কুমিল্লা বুড়িচং উপজেলার নানুয়ারবাজারের দক্ষিণে ইন্দবতী এলাকার গোমতী নদীর সংলগ্নে একটি বিলে লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয় এবং ঘটনারস্থলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।জানা যায়,সকালে গোমতী বাঁধের সাথে বিলের কিনারায় লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। যুবকের হাত পা বাঁধা ছিল। গলা ও হাত কাটা থাকলে শরীর থেকে আলাদা হয়নি।পরবর্তীতে লাশের পরিচয় মিলে। নিহত সাকিব কাজী একজন ব্যাটারিচালিত অটো রিক্সা চালক। তারা বাবা বিল্লাল হোসেন কাজী জানান, ৫ বছর ধরে কুমিল্লা ধর্মপুর এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছে। এখানে বসবাস করেই বাবা এবং ছেলে আটো রিক্সা চালিয়ে সংসার চালাতেন। ২ আগষ্ট সোমবার বিকেলে অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। কিন্তু রাতে আর ফিরে আসেনি। আজ খবর পেলাম আমার ছেলের লাশ পাওয়া গেছে।তবে অটোরিকশা পাওয়া যায়নি।আমি প্রশাসনের কাছে আমার ছেলের বিচার চাই। আমার ছেলে আমার কাছে বন্ধুর মতো ছিলো। আমাদের নিজ বাড়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার দড়িয়াকান্দি গ্রামে।
খবর পেয়ে ঘটনারস্থল পরিদর্শন করেন,কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)সোহান সরকার।
বিষয়টি নিশ্চিত করেছে বুড়িচং থানার তদন্ত ওসি মাহমুদুল আলম ও উপ পরিদর্শক (এস আই) বিনোদ দস্তগীর।
বুড়িচং থানার উপ পরিদর্শক (এস আই) বিনোদ দস্তগীর জানান, এটি পরিকল্পিত হত্যকাণ্ড। হাত পা বেঁধে রগ ও গলাকেটে তার মৃত্যু নিশ্চিত করে এই বলে কে বা কারা ফেলে গেছে। লাশের পরিচয় শনাক্ত হয়েছে, তদন্ত করে হত্যাকাণ্ডের রহস্য বের করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা