August 5, 2026, 1:52 pm

দিল্লিগামী বিমানে মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, আহত ১২

দিল্লিগামী বিমানে মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, আহত ১২

থাইল্যান্ডের ফুকেট থেকে দিল্লি আসার পথে একটি বিমান মাঝ আকাশে তীব্র ঝাঁকুনির কবলে পড়ে। এ ঘটনায় আতঙ্কিত যাত্রীরা দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন এবং অন্তত ১২ জন আহত হন। মঙ্গলবার (৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, স্বল্প সময়ের টার্বুলেন্সের কারণে বিমানের উচ্চতায় অস্বাভাবিক পরিবর্তন ঘটে। ফ্লাইটে মোট ১৩৪ জন যাত্রী ছিলেন। বিমানটি নিরাপদে দিল্লিতে অবতরণ করেছে এবং যাত্রী ও ক্রুরা নিরাপদে নামতে সক্ষম হয়েছেন।

এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, এখন পর্যন্ত কেউ গুরুতর আহত হননি। তবে কয়েকজন যাত্রী ও ক্রু সামান্য আঘাত পেয়েছেন, যাদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিমানটিও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

অবতরণের পর এক যাত্রী বলেন, ‘বিমানের উচ্চতা হঠাৎ কমে যাওয়ায় আমার মাথা ছাদে আঘাত করে। তারপর আসন থেকে ছিটকে নিচে পড়ে যাই।’ কয়েকজনের শরীর ও মাথায় সামান্য আঘাত লেগেছে।

এয়ার ইন্ডিয়া বলছে, যাত্রী ও কর্মীদের নিরাপত্তাই তাদের প্রধান অগ্রাধিকার। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে এবং তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে পূর্ণ সহযোগিতা করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা