August 6, 2026, 3:56 pm

বিএনপির আপসকামী অবস্থান নিয়ে মন্তব্য মঞ্জুর

বিএনপির আপসকামী অবস্থান নিয়ে মন্তব্য মঞ্জুর

বুধবার (০৫ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররম দক্ষিণ গেটে অনুষ্ঠিত ১১ দলীয় জোটের গণসমাবেশে আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বিএনপির বর্তমান অবস্থান নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, "এককালের আপসহীন বিএনপি এখন আপসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে।"

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এডিপির চেয়ারম্যান ড. কর্ণেল অব. অলি আহমদ (বীর বিক্রম) এবং এনসিপির মুখ্য সংগঠক নাসীরউদ্দীন পাটোয়ারী। এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুলও উপস্থিত ছিলেন।

মঞ্জু আরও বলেন, "গত ১৭ বছরে ছাত্রদল ও যুবদলের প্রতাপশালী রূপ আমরা দেখিনি। গতকালের হেলমেট বাহিনী ১৭ বছর আপোষ করে গুপ্ত অবস্থায় ছিল।" তিনি প্রশ্ন তোলেন, "একই মায়ের পেটের যমজ দুই ভাইয়ের একজন বৈধ হলে আরেকজন অবৈধ হয় কীভাবে?"

তিনি উল্লেখ করেন, "১২ ফেব্রুয়ারিতে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নির্বাচন মেনে নিলে গণভোট কেন মানছেন না?" মঞ্জু বলেন, "জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে।"

মঞ্জু ৫ আগস্টকে মুক্তির দিন হিসেবে উল্লেখ করে বলেন, "৫ আগস্ট ফ্যাসিবাদের মসনদকে পরাজিত করার দিন।"

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা