August 3, 2026, 12:57 pm

আসিয়ানে সদস্যপদ না পাওয়ার কারণ জানালেন মহাসচিব কাও কিম হোর্ন

আসিয়ানে সদস্যপদ না পাওয়ার কারণ জানালেন মহাসচিব কাও কিম হোর্ন

দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানে বাংলাদেশ ও পাপুয়া নিউ গিনির সদস্য হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আসিয়ানের মহাসচিব কাও কিম হোর্ন। তিনি জানান, আসিয়ান চার্টারের ভৌগোলিক শর্ত পূরণ করতে না পারায় দেশ দুটি সদস্যপদের সুযোগ পাচ্ছে না।

বাংলাদেশ ও পাপুয়া নিউ গিনি দীর্ঘদিন ধরে আসিয়ানের সদস্যপদ পাওয়ার আশা প্রকাশ করে আসছে। তবে কাও কিম হোর্ন সম্প্রতি নিশ্চিত করেছেন যে, পূর্ব তিমুরই শেষ দেশ হিসেবে এই জোটে যুক্ত হয়েছে।

ম্যানিলায় অনুষ্ঠিত ১০ম আসিয়ান মিডিয়া ফোরামে কাও বলেন, আসিয়ান চার্টার অনুযায়ী, দক্ষিণ-পূর্ব এশিয়ার ভৌগোলিক অঞ্চলে অবস্থিত ১১টি দেশকে বিবেচনা করা হয়। পাপুয়া নিউ গিনি ও বাংলাদেশ এই নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের বাইরে অবস্থিত।

আসিয়ান চার্টার নতুন সদস্য গ্রহণের ক্ষেত্রে কিছু শর্ত নির্ধারণ করে, যার মধ্যে একটি হলো আবেদনকারী দেশকে দক্ষিণ-পূর্ব এশিয়ার স্বীকৃত ভৌগোলিক অঞ্চলে অবস্থিত হতে হবে।

ঢাকা এবং পোর্ট মোর্সবির জন্য আসিয়ানের অংশ হওয়ার একমাত্র উপায় হলো যদি ১০ দেশের এই জোটটি তাদের চার্টার বা সংবিধানে সংশোধন আনে। তবে এই ধরনের সংশোধনের জন্য সব সদস্য দেশের সম্মতি প্রয়োজন।

২০১১ সাল থেকে চেষ্টা চালানোর পর গত বছর পূর্ব তিমুর আসিয়ানে সদস্যপদ নিশ্চিত করে। পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস-হোর্তা উল্লেখ করেন, আসিয়ানের দরজায় প্রবেশের চেয়ে স্বর্গে প্রবেশ করা হয়তো সহজ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা