August 4, 2026, 1:30 pm

হরমুজ প্রণালিতে জাহাজে হামলার পর যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে ধোঁয়াশা

হরমুজ প্রণালিতে জাহাজে হামলার পর যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা নিয়ে ধোঁয়াশা

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতের অবসান নিয়ে আলোচনা হচ্ছে কি না, তা নিয়ে দুই দেশের পরস্পরবিরোধী বক্তব্যে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এরই মধ্যে হরমুজ প্রণালির কাছে একটি জাহাজে হামলার ঘটনা বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সোমবারই ইরানের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। তিনি তেহরানকে একটি ভালো চুক্তি স্বাক্ষরের জন্য এটিকে শেষ সুযোগ বলে সতর্ক করেন। ট্রাম্পের দাবি, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ কয়েকটি দেশের অনুরোধেই এই আলোচনা হচ্ছে।

অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে এমন দাবি নাকচ করে দেন। তিনি জানান, ইরান বিদেশি কোনো প্রতিনিধিদলকে স্বাগত জানানোর বা বিদেশে কোনো আলোচক পাঠানোর পরিকল্পনা নেই।

এদিকে, উপসাগরীয় অঞ্চলের নৌ চলাচলের পরিস্থিতি দুই দেশের অচলাবস্থার ইঙ্গিত দিচ্ছে। যুদ্ধ চলাকালে ইরান হরমুজ প্রণালিতে চলাচল সীমিত করে দেয়, যা বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ।

যুক্তরাজ্যের ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, হরমুজ প্রণালির কাছে একটি কার্গো জাহাজ অজ্ঞাত একটি বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। কেপলারের তথ্য অনুযায়ী, সোমবার হরমুজ প্রণালি দিয়ে মাত্র ছয়টি জাহাজ চলাচল করেছে, যা আগের দিনের তুলনায় কম।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা