August 5, 2026, 1:52 pm

ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ, আহত কয়েকজন

ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ, আহত কয়েকজন

ঢাকা কলেজে মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এই সংঘর্ষে দুই পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোহাম্মদ মামুন অভিযোগ করেন, কলেজের গ্যালারি-২-এ শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানের প্রস্তুতি চলাকালে ছাত্রদলের নেতা-কর্মীরা হামলা চালান। এতে ছাত্রশিবিরের অফিস সম্পাদক আব্দুল মালেক মাথায় গুরুতর আঘাত পান এবং তাকে চিকিৎসার জন্য পপুলার হাসপাতালে নেওয়া হয়।

অন্যদিকে, ছাত্রদলের কর্মী রাসেল জানান, সকালে শিবিরের একটি কর্মসূচিকে কেন্দ্র করে বহিরাগত শিবিরের কর্মীরা ক্যাম্পাসে জড়ো হন। তারা ছাত্রদলের কর্মীদের উসকানিমূলক কথাবার্তা বলেন এবং এক কর্মীকে মারধর করেন। এই ঘটনার পর ছাত্রদলের নেতা-কর্মীরা একত্র হয়ে ক্যাম্পাসে মিছিল বের করেন।

সংঘর্ষের পর শিবির কর্মীরা কলেজ থেকে বের হয়ে যান এবং ছাত্রদলের কর্মীরা ঢাকা কলেজের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা