July 24, 2026, 9:31 pm

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত করেছে বিজিবি

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত করেছে বিজিবি

চুয়াডাঙ্গার দামুড়হুদা দর্শনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পাঁচজনকে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে। বিজিবি খবর পেয়ে তাদের এই প্রচেষ্টা প্রতিহত করেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোরে বিএসএফ পাঁচজনকে পুশইনের চেষ্টা করে। তাদের মধ্যে তিনজন নারী, একজন পুরুষ এবং পাঁচ বছর বয়সী একটি শিশু রয়েছে। বিজিবির সূত্রে জানা যায়, গোপন খবরের ভিত্তিতে তারা সীমান্তে টহল জোরদার করে।

ভোর ৪টার দিকে বিএসএফ’র ৩২ ব্যাটালিয়নের টহলদল পাঁচজনকে দর্শনা সীমান্তের ৭৬/৪ এস পিলার সংলগ্ন এলাকা দিয়ে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। বিজিবি তা টের পেয়ে কড়া প্রতিবাদ জানায় এবং তাদের আবারও ভারতের গেদে সীমান্তবর্তী ক্যাম্পের দিকে পাঠিয়ে দেয়।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তোয়াসীন হাবিব হাসান জানান, বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত করা হয়েছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ ও সুরক্ষা নিশ্চিত করতে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা