July 26, 2026, 7:36 am

বহুবিবাহের শর্ত ও সমাজে এর প্রভাব নিয়ে আলোচনা করেছেন শায়খ আহমাদুল্লাহ

বহুবিবাহের শর্ত ও সমাজে এর প্রভাব নিয়ে আলোচনা করেছেন শায়খ আহমাদুল্লাহ

ইসলাম ধর্মে বহুবিবাহের বৈধতা এবং এর কঠোর শর্ত নিয়ে সম্প্রতি আলোচনা করেছেন জনপ্রিয় আলেম শায়খ আহমাদুল্লাহ। তিনি ৯ মে তার ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে ‘একাধিক বিয়ে করে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে পারবেন?’ শিরোনামে একটি ভিডিও প্রকাশ করেন।

আলোচনায় শায়খ আহমাদুল্লাহ জানান, ইসলাম পুরুষদের জন্য একাধিক বিয়ের অনুমতি দিলেও এর সঙ্গে কিছু কঠোর শর্ত রয়েছে। প্রথমত, একাধিক স্ত্রীর ভরণপোষণ দেওয়ার জন্য পর্যাপ্ত আর্থিক সামর্থ্য থাকতে হবে। দ্বিতীয়ত, স্ত্রীদের মধ্যে ন্যায়বিচার করার ক্ষমতা থাকতে হবে।

তিনি পবিত্র কুরআনের রেফারেন্স টেনে বলেন, যদি কোনো পুরুষের মনে থাকে যে একাধিক স্ত্রী হলে তিনি একজনের প্রতি ঝুঁকে পড়বেন এবং অন্যের প্রতি বৈষম্য করবেন, তাহলে তার জন্য একটির বেশি বিয়ে করা জায়েজ নয়।

শায়খ আহমাদুল্লাহ অতীতের সঙ্গে বর্তমান সমাজের তুলনা করে বলেন, ৩০-৪০ বছর আগে সমাজে একাধিক বিয়ের ঘটনা স্বাভাবিক ছিল। তবে বর্তমানে কিছু মানুষের দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণে নেতিবাচক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, বহুবিবাহকে ছেলেখেলা বা মনের খায়েশ পূরণের অস্ত্রে পরিণত করা যাবে না। যারা এমনটি করেন, তারা ইসলামের বিধানকে হাস্যকর করে তুলছেন। তিনি মুসলমানদের দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান, যেন ইসলামি বিধান মানুষের হাসির পাত্রে পরিণত না হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা