July 26, 2026, 7:37 am

মানবাধিকার ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে ইরানের সমালোচনা

মানবাধিকার ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে ইরানের সমালোচনা

মানবাধিকার প্রশ্নে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অবস্থানকে ‘ভণ্ডামিপূর্ণ’ বলে সমালোচনা করেছে ইরান। তেহরানের অভিযোগ, মানবাধিকার রক্ষার কথা বলার পাশাপাশি ইরানের বিরুদ্ধে সামরিক হামলায় সমর্থন দেওয়া হচ্ছে।

শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। তিনি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তানীতিবিষয়ক প্রধান কাজা কাল্লাসের মন্তব্যের জবাবে এ প্রতিক্রিয়া জানান।

বাঘেই বলেন, বেসামরিক নাগরিক ও জাতীয় অবকাঠামোকে লক্ষ্য করে চালানো হামলায় ইইউ যদি লজিস্টিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে থাকে, তাহলে মানবাধিকার রক্ষার দাবি বিশ্বাসযোগ্য হতে পারে না।

তিনি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে যে হতাহতের ঘটনা ঘটেছে, বিশেষ করে শিশুদের মৃত্যুর বিষয়ে ইইউ কোনো সহানুভূতি প্রকাশ করেনি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের ভাষ্য, ইউরোপীয় ইউনিয়নের এমন অবস্থান ‘অশুভকে স্বাভাবিকীকরণ’ এবং ‘ভণ্ডামির সবচেয়ে নির্মম উদাহরণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা